দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে: সংসদে মির্জা ফখরুল

ছবি : সংগৃহীত
দেশের মোট জনসংখ্যার ১১ শতাংশ মানুষ এখনও আর্সেনিক দূষণের ঝুঁকির মধ্যে রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে সরকারের চলমান বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে আগামী দিনে এ ঝুঁকির হার উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
মঙ্গলবার (৩০ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা সুলতানার এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও ইউনিসেফের যৌথ জরিপ অনুযায়ী বর্তমানে দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে বসবাস করছে।
তিনি বলেন, নিরাপদ পানির নিশ্চয়তা দিতে স্থানীয় সরকার বিভাগের আওতাধীন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর দেশব্যাপী বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। বিশেষ করে গ্রামীণ জনগোষ্ঠীকে আর্সেনিকমুক্ত পানি সরবরাহে ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে।
মন্ত্রী জানান, এসব প্রকল্পের আওতায় ২০২৬ সালের মধ্যে প্রায় ১২ লাখ ১৫ হাজার ৯৪৮টি আর্সেনিকমুক্ত পানির উৎস স্থাপন করা হয়েছে। এর মধ্যে রয়েছে গভীর নলকূপ, পাইপলাইনের মাধ্যমে নিরাপদ পানি সরবরাহ ব্যবস্থা, বৃষ্টির পানি সংরক্ষণ, পুকুর খনন ও পুনঃখনন এবং সৌরচালিত পন্ড স্যান্ড ফিল্টার স্থাপন।
তিনি আরও বলেন, চলমান কার্যক্রম সফলভাবে বাস্তবায়িত হলে বর্তমানে আর্সেনিক দূষণের ঝুঁকিতে থাকা মানুষের হার ২০২৬ সালের মধ্যে ৫ থেকে ৬ শতাংশে নেমে আসবে বলে সরকার আশা করছে।
ইউ

Destiny Reporter
© 2026 Daily Destiny. All rights reserved.






