পদার্থবিজ্ঞানের বিতর্কিত প্রশ্নে বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রকের আশ্বাস

ছবি: সংগৃহীত
এইচএসসি পদার্থবিজ্ঞান প্রথম পত্রের সৃজনশীল অংশের দুটি প্রশ্ন নিয়ে পরীক্ষার্থীদের প্রতিবাদের মুখে একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।
গতকাল সোমবার (১৩ জুলাই) কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।
সৃজনশীল অংশের ৬ ও ৭ নম্বর প্রশ্ন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে ওঠা অভিযোগটি বোর্ড কর্তৃপক্ষ অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখছে।
তদন্তে যদি উক্ত প্রশ্নগুলোতে কোনো ধরনের ভুল, ত্রুটি বা অসংগতি প্রমাণিত হয়, তবে পরীক্ষার্থীদের স্বার্থ রক্ষায় সংশ্লিষ্ট প্রশ্নের জন্য পূর্ণ নম্বর (Full Marks) দিয়ে দেওয়া হবে।
এই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ধরনের বিভ্রান্তিকর তথ্য বা গুজব না ছড়াতে শিক্ষার্থী, অভিভাবক এবং সংশ্লিষ্ট সকলকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছে শিক্ষা বোর্ড।
কোনো অবস্থাতেই যেন পরীক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত না হন, সে বিষয়টি নিশ্চিত করতে বোর্ড সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করবে।
ইউ

Destiny Reporter
© 2026 Daily Destiny. All rights reserved.











