কেরালায় বিয়ের দিন ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত হলেন এক নববধূ। মেকআপ নিতে যাওয়ার পথে ঘটে যাওয়া এ দুর্ঘটনার পর গুরুতর অবস্থায় তাকে দ্রুত লেক সোর হাসপাতালে ভর্তি করা হয়। এতে নির্ধারিত বিয়েটি অনিশ্চয়তায় পড়ে যায়।

তবে সকল দুশ্চিন্তার অবসান ঘটিয়ে হবু স্বামী হাসপাতালেই বিয়ের সিদ্ধান্ত নেন। শুক্রবার (২১ নভেম্বর) চিকিৎসক, নার্স ও দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে হাসপাতালের বেডের পাশেই সম্পন্ন হয় তাদের বিবাহ।

প্রথমে থাম্বলিতে বিয়ের পরিকল্পনা থাকলেও ভালোবাসার টানে হাসপাতালই হয়ে ওঠে তাদের নতুন জীবনের সূচনাস্থল। আহত নববধূ সুস্থ হয়ে উঠলে প্রথাগত নিয়মে আরেকটি আনুষ্ঠানিক আয়োজন করা হবে বলে পরিবার জানায়।