ভেনেজুয়েলায় আঘাত হানা ভয়াবহ দুটি ভূমিকম্প এবং এর পরবর্তী ৫ শতাধিক আফটারশকে মৃতের সংখ্যা ১,৭০০ ছাড়িয়ে গেছে। নিখোঁজ রয়েছেন আরও বহু মানুষ।

গত বুধবার দেশটির উত্তরাঞ্চলীয় লা গুয়াইরা রাজ্যে মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে ৭.২ ও ৭.৫ মাত্রার মূল ভূমিকম্প দুটি আঘাত হানে। জাতিসংঘের মতে, এতে অন্তত ২,৫০০ স্থাপনা ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে।

অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ এটিকে দেশটির ইতিহাসের ‘সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ’ বলে আখ্যায়িত করেছেন।

দুর্যোগের মাঝেও কারাবালেদা শহরে ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপ থেকে ১০০ ঘণ্টা পর ২১ বছর বয়সী এক তরুণকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে।

এদিকে, ভূমিকম্পের এক সপ্তাহ পার হলেও দুর্গম ও উপকূলীয় এলাকায় পর্যাপ্ত সরকারি সাহায্য না পৌঁছানোয় ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা। ভারী যন্ত্রপাতির অভাবে বাসিন্দারা খালি হাতেই উদ্ধারকাজ চালাচ্ছেন। যদিও সরকারের দাবি, ২৫ হাজারেরও বেশি জরুরি কর্মী মাঠে নিয়োজিত আছেন।

এই চরম মানবিক সংকটে আন্তর্জাতিক মহল সাহায্যের হাত বাড়িয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সহায়তা বাড়িয়ে ৩০ কোটি ডলার ঘোষণা করেছে এবং যুদ্ধজাহাজ 'ইউএসএস ফোর্ট লডারডেল'-এর মাধ্যমে ত্রাণ পাঠাচ্ছে।

এছাড়া চীন ১ কোটি ৫০ লাখ ডলার এবং নেদারল্যান্ডস জরুরি ত্রাণবাহী জাহাজ পাঠানোর ঘোষণা দিয়েছে।

ইউ