সোনারগাঁয়ে নবম শ্রেণির ছাত্র নিখোঁজ

ছবি: ডেসটিনি প্রতিনিধি
সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের চর ভবনাথপুর গ্রামের নবম শ্রেণির শিক্ষার্থী হুজাইফা (১৬) দুইদিন ধরে নিখোঁজ রয়েছে বলে অভিযোগ করেছেন তার পরিবার। গতকাল শনিবার বিকেলে কোচিংয়ে পড়তে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে সে আর বাড়ি ফেরেনি।
রোববার(১৯ জুলাই) বিকেলে ওই শিক্ষার্থীর বাবা মো: দেলোয়ার হোসেন বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
থানায় দায়ের করা অভিযোগ থেকে জানা যায়, শনিবার বিকাল অনুমান চারটায় হুজাইফা পাশর্^বর্তী বাহাউদ্দিনের বাড়িতে কোচিং করতে যাবে বলে বাড়ি থেকে বের হয়। পরে ৪.১৫ মিনিটে সে কোচিং সেন্টারে প্রবেশ করে। সেখানে তার বইপত্রের ব্যাগ রেখে সবার অলক্ষ্যে বের হয়ে যায়।
পরে রাত হয়ে গেলে সে বাড়ি না ফেরায় আত্মীয় স্বজনের বাড়ি ও পরিচিত লোকজনদের কাছে খোঁজ খবর করে তাকে আর পাওয়া যায়নি।
নিখোঁজ হুজাইফার উ”চতা আনুমানিক ৫ ফুট ২ ইঞ্চি, গায়ের রঙ ফর্সা, মাথার চুল কালো, চেহারা গোলাটে, তাহার, সে নারায়ণগঞ্জের আঞ্চলিক ভাষায় কথা বলে।
এ ব্যাপারে সোনারগাঁ থানার ওসি গোলাম সারওয়ার জানান, এঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে আশা করি পুলিশ তাকে উদ্ধার করতে সক্ষম হবে।
ইউ

খায়রুল আলম, সোনারগাঁ প্রতিনিধি
© 2026 Daily Destiny. All rights reserved.












