বাঁশখালীর বন্যাদুর্গত মানুষের পাশে বাংলাদেশ আমজনগণ পার্টি

ছবি: দৈনিক ডেসটিনি
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে ‘বাংলাদেশ আমজনগণ পার্টি’। মঙ্গলবার (১৪ জুলাই) উপজেলার বিভিন্ন প্লাবিত এলাকায় সংগঠনের পক্ষ থেকে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ কার্যক্রম চলাকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ আমজনগণ পার্টির সদস্য সচিব ফাতেমা তাসনিম, মুখ্য সংগঠক সোহেল রানা সম্পদ, ঢাকা মহানগর আহ্বায়ক ওমর ফারুক, চট্টগ্রাম বিভাগীয় সংগঠক মো. মোশারফ হোসেন, রাজশাহী বিভাগীয় সংগঠক শরিফুল ইসলাম গাজী, সিলেট জেলার আহ্বায়ক মো. মিছবাহ উদ্দিন এবং চট্টগ্রাম জেলা আহ্বায়ক নুর নাহার বেগম।
এছাড়া ত্রাণ বিতরণে অংশগ্রহণ করেন চট্টগ্রাম জেলার সদস্য সচিব আবু জাফর মিলন, শেখ জাবেদুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য নুরুল আবচার, মাহবুবুর রহমান পাটোয়ারী, রুম্মন রহমান, চট্টগ্রাম জেলা সদস্য সাইফুল ইসলাম, ও ডা. আমান উল্ল্যাহ প্রমুখ।

পার্টির নেতারা বাঁশখালীর নাপুরা শেখের খীল সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাগমারা অলিশাহ (রা.) সুন্নিয়া দাখিল মাদ্রাসা ও পূর্ব বাগমারা এলাকাসহ বন্যাদুর্গত বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্তদের মাঝে এই সহায়তা পৌঁছে দেন।
দলটির নেতারা জানান, প্রাকৃতিক দুর্যোগের এই কঠিন সময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো সংগঠনের নৈতিক দায়বদ্ধতার অংশ। বাঁশখালীর বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এবং মানুষের প্রয়োজন অনুযায়ী তাদের এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
জেএস

চট্টগ্রাম ব্যুরো
© 2026 Daily Destiny. All rights reserved.











