নিউ জার্সি’র মেটলাইফ স্টেডিয়ামের বিকেলটা লিওনেল মেসির জন্য কোনো রূপকথার গল্প নিয়ে আসেনি, বরং নিয়ে এসেছে এক বুক হাহাকার। ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনালে স্পেনের কাছে ১-০ ব্যবধানে হারার পর রানার্সআপ মেডেল গলায় যখন মেসি দাঁড়িয়েছিলেন, তখন তাঁর দুচোখ বেয়ে গড়িয়ে পড়া অশ্রুই যেন বলছে—হয়তো এটাই ছিল আকাশী-নীল জার্সিতে তাঁর শেষ বিদাযের মুহূর্ত।

মেসির কান্নার পেছনের হাহাকার

পুরো টুর্নামেন্ট জুড়ে মেসি ছিলেন অবিশ্বাস্য। ৬ষ্ঠ বিশ্বকাপে এসে ৮ গোল আর ৪ অ্যাসিস্ট করে তিনি প্রমাণ করেছিলেন, বয়স কেবল একটি সংখ্যা মাত্র। কিন্তু ফাইনালে স্পেনের জমাট রক্ষণ আর লুইস দে লা ফুয়েন্তের কৌশলী ফুটবলের সামনে মেসি ছিলেন বড্ড একা। ফাইনাল শেষে তাঁর কান্না কেবল একটি ট্রফি হাতছাড়ার যন্ত্রণা নয়, বরং এটি ছিল এক মহাকাব্যের বিষাদময় পরিণতির ইঙ্গিত।

মেসি৩

কিংবদন্তিদের চোখে মেসির বিদায়

ফাইনাল শেষে ফক্স স্পোর্টসের স্টুডিওতে বসে ইব্রাহিমোভিচ ও থিয়েরি অঁরি আবেগে আপ্লুত হয়ে পড়েন। ইব্রা বলেন, "আমরা এই বিশ্বকাপে ওকে মন ভরে উপভোগ করেছি। ও একা হাতে এই দলটাকে টেনে নিয়ে গেছে। ও যা করেছে, তা স্রেফ জাদুকরি।"

থিয়েরি অঁরি মেসির কান্নার অর্থ বিশ্লেষণ করে বলেন, "ওর চোখের জল দেখলেই বোঝা যায় দেশের প্রতি ওর প্যাশন কতটা গভীর। ও জীবনে সবকিছু জিতেছে, তাও এই কষ্ট কেন? কারণ, ও মাঠে নিজের সবটুকু উজাড় করে দেয়।"

ট্রফি দিয়ে মাপার নয় মেসির উচ্চতা

ডেনমার্কের সাবেক গোলকিপার ক্যাসপার স্মাইকেল এবং সাবেক ইংল্যান্ড স্ট্রাইকার পিটার ক্রাউচ মনে করেন, মেডেল বা ট্রফি দিয়ে মেসির শ্রেষ্ঠত্ব বিচার করা বোকামি। স্মাইকেল বলেন, "ফুটবল মানে শুধু জেতা নয়, ফুটবল মানে আপনি খেলাটাকে কী দিয়ে গেলেন। মেসি এই খেলাটাকে যা দিয়েছে, তার কোনো তুলনা হয় না।"

পিটার ক্রাউচের মতে, স্পেনের বর্তমান প্রজন্মের খেলোয়াড়রাও মেসিকে দেখে বড় হয়েছে। "যদি আজকের হারই হয় ওর শেষ বিদায়, তবে মনে রাখতে হবে আমরা ইতিহাসের সর্বকালের সেরা ফুটবলারটিকে বিদায় জানালাম।"

মেসি২

ফুটবল কি তবে মেসিবিহীন হচ্ছে?

বিশ্বকাপের ইতিহাসে ২১ গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় নিজের নাম লিখিয়েছিলেন মেসি। যদিও শেষ দিকে এমবাপ্পের কাছে সেই রেকর্ড হাতছাড়া হয়েছে, তবুও মাঠের ফুটবলে মেসির ছন্দ ছিল দর্শকদের জন্য এক অনন্য উপহার। এখন ফুটবল বিশ্বের কোটি ভক্তের একটাই প্রশ্ন—রানার্সআপ মেডেল গলায় নেওয়া এই কান্নাই কি আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ দৃশ্য?

ইব্রাহিমোভিচ ব্যক্তিগতভাবে চান না মেসি এখনই বিদায় নিক। তিনি বলেন, "আমি আশা করি ও যতদিন সম্ভব খেলা চালিয়ে যাবে। ও খেলছে, এটাই আমাদের আনন্দ। যেদিন ও খেলা ছেড়ে দেবে, সেদিন আমাদের সবার মন খারাপ হবে।"

মেসি নিজে কোনো আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও, মেটলাইফ স্টেডিয়ামের সেই বিষাদময় বিকেলে আর্জেন্টিনার আকাশী-নীল জার্সি পরিহিত মহাতারকাটির কান্নার দৃশ্য ফুটবল ইতিহাসে এক দীর্ঘশ্বাসের স্মৃতি হয়ে থাকবে।

জেএস