সরকার নতুন করে সিলেট ও কুমিল্লা জেলার জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে। রোববার (২৮ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, কুমিল্লার বর্তমান জেলা প্রশাসক মু. রেজা হাসান-কে সিলেট জেলার নতুন ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব রোজী আকতার-কে কুমিল্লার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে ২১ জুনের এক প্রজ্ঞাপনে সিলেটের তৎকালীন জেলা প্রশাসক সারওয়ার আলম-কে পদ থেকে প্রত্যাহার করা হয়। এরপর থেকেই পদটি শূন্য ছিল।

প্রশাসনিক এই রদবদলের মাধ্যমে দুই জেলার নতুন নেতৃত্ব দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছে।

এজেএ