আগামী ২০ জুলাই মাধ্যমিক ও সমমানের (এসএসসি) পরীক্ষার ফল প্রকাশিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার (২৩ জুন) চট্টগ্রাম কলেজ অডিটোরিয়ামে চট্টগ্রাম শিক্ষা বোর্ড, চট্টগ্রাম অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এই ঘোষণা দেন।

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেন, প্রশ্নফাঁস রোধ করা এবং পরীক্ষায় শতভাগ স্বচ্ছতা বজায় রাখার জন্য শিক্ষা মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একসঙ্গে কাজ করছে। প্রশ্নফাঁস ঠেকাতে তিনি নিজে বিজি প্রেসে (বাংলাদেশ গভর্নমেন্ট প্রেস) গিয়ে পাহারা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেছেন ।

কোনো পরীক্ষক যাতে কম বা বেশি নম্বর দিতে না পারেন, সেজন্য সব বোর্ডের পরীক্ষার খাতা 'রেন্ডমলি' (এলোমেলোভাবে যাচাই) চেক করে দেখা হবে।

সনাতন পদ্ধতির নকল অনেক আগেই বন্ধ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে ডিজিটাল মাধ্যমে যে নকল হচ্ছে, তা কঠোরভাবে প্রতিহত করতে হবে।

উচ্চ শিক্ষা প্রসঙ্গে তিনি বলেন, দেশে যত্রতত্র অনার্স কোর্স চালু করার প্রবণতা নিয়ে তিনি প্রশ্ন তোলেন এবং শুধু উচ্চ শিক্ষার পেছনে না ছুটে এর প্রয়োজনীয়তা যাচাইয়ের দিকে ইঙ্গিত করেন।

ইউ