অপহরণের ত্রিশ দিনেও স্কুল ছাত্রীকে উদ্ধার করতে পারেনি পুলিশ

নিজস্ব প্রতিবেদন
ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী
রাজশাহীতে ৮ম শ্রেনীর ছাত্রী সামিহা আজোও নিখোজ। ছাত্রীর পরিবার স্থানীয় সচেতন মহল অপহরিত ছাত্রীর উদ্ধারে মানববন্ধন করেছে। দীর্ঘ সময় ধরে মেয়েটির কোনো খোঁজ না মেলায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার।
মঙ্গলবার (২৫ নভেম্বর), সকাল ১১টায় রাজশাহী-ঢাকা মহাসড়কের পুঠিয়া উপজেলা পরিষদেধের সামনে সামিহার পরিবারের পাক্ষে এলাকাবাসী প্রায় একটি মানববন্ধন কর্মসূচি পালন করে। ওই সময় বক্তরা বলেন, থানায় মামলার পরেও পুলিশ এখনো সামিহাকে উদ্ধার করতে পারেনি। অনুষ্ঠিত এই মানববন্ধনে এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবারের সাথে উপস্থিত ছিলেন, মতিউর রহমান মিজান সাবেক সেক্রেটারি পুঠিয়া পৌর বিএনপি, আব্দুর জব্বার চান্দু পুঠিয়া পৌর বিএনপির ওয়ার্ড সভাপতি , নাজমুল হোসেন মুক্তা, জিয়া পরিষদের আহ্বায়ক পঠিয়া উপজেলা শাখা প্রমুখ।
মানববন্ধনে ছাত্রীর বাবা জানান, তার মেয়ে পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। গেল ২৬ অক্টোবর বিকেল সাড়ে ৩টার দিকে মেয়ে প্রতিদিনের মতো প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। হৃদয় নামের এক যুবক এবং তার ক্যাডার বাহিনী মেয়ে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে নেয়। প্রধান আসামি হৃদয় দীর্ঘদিন ধরে আমার মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়ে হয়রানি করছিল। রাজি না হওয়ায় তাকে অপহরণ করা হয়েছে। অপহরণ হওয়ার ৩০ দিন অতিবাহিত হলেও থানা পুলিশ মেয়েকে উদ্ধার করতে বা তার অবস্থান সঠিকভাবে জানাতে পারেনি। গত ২৭ অক্টোবর ৬জনকে আসামি করে মামলা দায়ের করেছে। অথচ থানা পুলিশ একজনও আটক করেননি। তিনি আসামিদের অবস্থান পুলিশকে জানালেও তারা গড়িমসি করে। গত ৩০ দিন যাবত তার মেয়ের কোনো সন্ধান নেই। পরিশেষে মানববন্ধনে বক্তারা দ্রুত সামিহাকে উদ্ধারের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানান।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ কবির হোসেন প্রতিনিধিকে জানান, অভিযুক্ত ৫জন আসামী হাইকোর্ট থেকে জামিনে নিয়েছে। জামিনের আসামীদের পুলিশ আটক করতে পারেনা। তবে ভিকটিমকে উদ্ধারের চেষ্টা অব্যহত আছে বলে তিনি জানান।

Siam Islam
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।











