তেলাপোকাদের’ আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

ছবি: সংগৃহীত
তেলাপোকাদের’ আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস।
মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে কয়েকদিন ধরে দেশটিতে আন্দোলন চলছিল। এ আন্দোলনে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) নামে একটি সংগঠনও সক্রিয় ছিল।
শুক্রবার (২৪ জুলাই) সংগঠনটি শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় অবস্থান নেয়। একই সঙ্গে সরকারকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দেওয়া হয়।
এর মধ্যেই পদত্যাগের সিদ্ধান্ত নেন ধর্মেন্দ্র প্রধান। তবে তার পদত্যাগের বিষয়ে সরকারের পক্ষ থেকে বিস্তারিত কোনো কারণ জানানো হয়নি।
মেডিকেল পরীক্ষার অনিয়মের অভিযোগ নিয়ে ভারতের শিক্ষাব্যবস্থায় সাম্প্রতিক সময়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা চলছে। এর মধ্যেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ নতুন করে রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছে।

ডেসটিনি প্রতিবেদক
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।











