মেয়াদি থেকে বেমেয়াদিতে রূপান্তর হলো এসইএমএল লেকচার ফান্ড

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ
মেয়াদি থেকে বেমেয়াদিতে রূপান্তর হলো এসইএমএল লেকচার ফান্ড
শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে ক্লোজড-এন্ড (মেয়াদি) মিউচুয়াল ফান্ড থেকে ওপেন-এন্ড (বে-মেয়াদি) মিউচুয়াল ফান্ডে রূপান্তর হয়েছে এসইএমএল লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ড।
বুধবার (২৪ জুন) থেকে ফান্ডটি ওপেন-এন্ড মিউচুয়াল ফান্ড হিসেবে কার্যক্রম শুরু করেছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটের মাধ্যমে জানানো হয়েছে। ফলে এখন থেকে ফান্ডটির ইউনিট ক্রয় ও বিক্রয় করা যাবে শুধুমাত্র সম্পদ ব্যবস্থাপক কর্তৃক ঘোষিত প্রযোজ্য মূল্যে নির্ভর হয়ে।
ক্লোজড-এন্ড ফান্ডের মতো এখন আর নির্দিষ্ট মেয়াদ বা স্টক এক্সচেঞ্জে ক্রেতা-বিক্রেতার জন্য অপেক্ষা করতে হবে না। বিনিয়োগকারীরা যেকোনো কার্যদিবসে সরাসরি ফান্ডটির ইউনিট কেনা বা বেচার সুযোগ পাবেন।
বাজার সংশ্লিষ্টদের মতে, এই পরিবর্তনের ফলে বিনিয়োগকারীদের তহবিলের তারল্য (Liquidity) এবং বিনিয়োগের নমনীয়তা অনেক বাড়বে। প্রয়োজনের সময় সহজেই ইউনিট বিক্রি করে টাকা তুলে নেওয়া যাবে।
এখন থেকে এই ফান্ডের ইউনিট কেনা-বেচা স্টক এক্সচেঞ্জের বাজারদরের ওপর নির্ভর করবে না। সম্পদ ব্যবস্থাপক প্রতিষ্ঠান (Asset Management Company) নিয়মিত তাদের ওয়েবসাইটে যে মূল্য বা NAV (Net Asset Value) ঘোষণা করবে, সেই দামেই ইউনিট লেনদেন করতে হবে।
সব মিলিয়ে, যারা দীর্ঘমেয়াদে নিরাপদ বিনিয়োগ ও নিয়মিত তারল্য সুবিধা চান, তাদের জন্য ওপেন-এন্ড ফান্ডে রূপান্তর হওয়া এই তহবিলটি নতুন সুযোগ তৈরি করবে।
ইউ

অর্থনীতি ডেস্ক
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।






