মরক্কোর বিপক্ষে অস্বস্তিকর ড্রয়ের ধাক্কা সামলে জয়ে ফিরতে মরিয়া ব্রাজিল। গ্রুপসি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে হাইতির মুখোমুখি হওয়ার আগে একাদশে বড় পরিবর্তনের আভাস দিয়েছেন সেলেসাও কোচ কার্লো আনচেলত্তি। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এই ম্যাচে শুরুর একাদশে ফিরতে পারেন অভিজ্ঞ ডিফেন্ডার দানিলো এবং স্ট্রাইকার মাতেউস কুনিয়া।

বাংলাদেশ সময় আগামীকাল শনিবার (২০ জুন) সকাল সাড়ে ৬টায় ফিলাডেলফিয়ায় হাইতির বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। মরক্কোর বিপক্ষে পয়েন্ট হারানোর পর এই ম্যাচে শুধু জয় নয়, নিজেদের চেনা ছন্দও ফেরাতে চাইবে আনচেলত্তির দল।

নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে - গোলে ড্র করেছিল ব্রাজিল। ফলের চেয়েও বেশি প্রশ্ন উঠেছিল দলের খেলার ধরন নিয়ে। বিশেষ করে রাইটব্যাকে রজার ইবানিয়েস এবং স্ট্রাইকার হিসেবে ইগর থিয়াগোকে খেলানো নিয়ে সমালোচনা হয়। প্রথমার্ধে মরক্কোর গতি চাপের মুখে বেশ অস্বস্তিতে পড়েছিল ব্রাজিলিয়ান রক্ষণভাগ।

হাইতির বিপক্ষে ম্যাচকে সামনে রেখে সংবাদ সম্মেলনে আনচেলত্তি একাদশ নিশ্চিত না করলেও পরিবর্তনের ইঙ্গিত দিয়ে বলেন, "দলে কিছু বদল দেখা যাবে। আমাদের লক্ষ্য খেলার মান ভারসাম্য বাড়ানো। ব্রাজিল আরও ভালো করতে পারে এবং তাদের আরও ভালো করতেই হবে।"

ব্রাজিলিয়ান প্রভাবশালী গণমাধ্যমগ্লোবো প্রতিবেদন অনুযায়ী, হাইতির বিপক্ষে ঐতিহ্যবাহী -- ছকে নামার সম্ভাবনা বেশি ব্রাজিলের।

রাইটব্যাকে ইবানিয়েসের জায়গায় ফিরছেন দানিলো। আর আক্রমণের কেন্দ্রে ইগর থিয়াগোর বদলে শুরু করতে পারেন মাতেউস কুনিয়া। সে ক্ষেত্রে আক্রমণভাগের বাম প্রান্তে ভিনিসিয়ুস জুনিয়র এবং ডান প্রান্তে থাকবেন রাফিনিয়া।

মাঝমাঠ নিয়ে এখনও কিছুটা অনিশ্চয়তা রয়েছে। কাসেমিরো ব্রুনো গিমারায়েসের সঙ্গে লুকাস পাকেতা থাকবেন, নাকি তার জায়গায় দানিলো সান্তোসকে নামানো হবেতা এখনও পরিষ্কার নয়।

কাফ ইনজুরি থেকে পুরোপুরি সেরে না ওঠায় এই ম্যাচেও থাকছেন না পোস্টার বয় নেইমার। তিনি দলের সঙ্গে ফিলাডেলফিয়ায় যাননি, নিউ জার্সিতেই তার পুনর্বাসন প্রক্রিয়া চলছে। ফলে আক্রমণের মূল দায়িত্ব থাকবে ভিনিসিয়ুস রাফিনিয়াদের ওপরই। মরক্কোর বিপক্ষে গোল করা ভিনিসিয়ুসের কাছ থেকে এই ম্যাচে আরও বড় ভূমিকা আশা করছে দল।