ভারতে গিয়ে প্রাণ নিয়ে শঙ্কায় মেসি, স্টেডিয়াম ছাড়লেন ৫ মিনিটে

নিজস্ব প্রতিবেদন
ফুটবল ক্যারিয়ারে অসংখ্য স্মরণীয় মুহূর্ত দেখেছেন লিওনেল মেসি। কিন্তু নিরাপত্তাজনিত ঝুঁকির মুখে পড়ে মাঝপথে অনুষ্ঠান ছাড়ার অভিজ্ঞতা সম্ভবত এই প্রথম। ভারত সফরে এসে কলকাতায় এমনই এক অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হন ফুটবল ইতিহাসের এই মহাতারকা।
সল্টলেকের যুবভারতী স্টেডিয়ামে তাকে একনজর দেখতে জড়ো হন প্রায় লক্ষাধিক দর্শক। তবে বিপুল জনসমাগম সামাল দিতে ব্যর্থ হয় নিরাপত্তা ব্যবস্থা। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন স্থানীয় কয়েকজন রাজনৈতিক নেতা মাঠে মেসির একেবারে কাছে চলে আসেন। ল্যাপ অব অনারে দর্শকদের শুভেচ্ছার জবাব দেওয়ার সময় নেতারা সামনে এসে পড়ায় গ্যালারিতে ক্ষোভ ছড়িয়ে পড়ে।
একপর্যায়ে দর্শকদের মধ্য থেকে পানির বোতল ছোড়া হয়, ব্যানার ও হোর্ডিং ছিঁড়ে ফেলার ঘটনাও ঘটে। মুহূর্তেই স্টেডিয়ামজুড়ে বিশৃঙ্খলা তৈরি হয়, যা মেসির নিরাপত্তা নিয়ে বড় ধরনের উদ্বেগ সৃষ্টি করে।
এই পরিস্থিতিতে মাত্র ২০ মিনিটের মধ্যেই মেসিকে মাঠ থেকে সরিয়ে নেওয়া হয়। দর্শকদের উদ্দেশে বক্তব্য দেওয়ার কথা থাকলেও সেটি আর করা সম্ভব হয়নি। কলকাতায় দিনব্যাপী যে ব্যস্ত সূচি ছিল মেসির, যুবভারতীর এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর তা নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে।

Siam Islam
© 2026 Daily Destiny. All rights reserved.











