বিপিএলের দ্বাদশ আসরের নিলামে প্রথম ক্রিকেটার হিসেবে দল পেয়েছেন ওপেনার নাঈম শেখ। ৫০ লাখ টাকা ভিত্তিমূল্যের এ ক্যাটাগরির এই ব্যাটারকে চট্টগ্রাম রয়্যালস ১ কোটি ১০ লাখ টাকায় দলে ভিড়ায়। নাঈমকে নিয়ে সিলেট ও নোয়াখালীর তীব্র প্রতিযোগিতাও দেখা যায়।

অন্যদিকে জাতীয় দলের অধিনায়ক লিটন দাসকে তুলনামূলক কম দামে, ৭০ লাখ টাকায়, দলে নেয় রংপুর রাইডার্স।

এই নিলামে মোট ১৫৮ বাংলাদেশি ক্রিকেটার তালিকাভুক্ত ছিলেন—এ ক্যাটাগরিতে ২ জন, বি ক্যাটাগরিতে ১২ জন, সি ক্যাটাগরিতে ১৭ জন, ডি ক্যাটাগরিতে ২৬ জন, ই ক্যাটাগরিতে ৩৮ জন এবং এফ ক্যাটাগরিতে ৬৩ জন।

বিদেশি খেলোয়াড় সংখ্যা ছিল আরও বেশি—মোট ২৬৭ জন, যেখানে এ ক্যাটাগরিতে ৪৫, বি তে ২৫, সি তে ৬২, ডি তে ২৯ এবং ই ক্যাটাগরিতে ১০৬ ক্রিকেটার ছিলেন।

বাংলাদেশিদের ভিত্তিমূল্য অনুযায়ী:

এ ক্যাটাগরি: ৫০ লাখ টাকা, বি ক্যাটাগরি: ৩৫ লাখ টাকা, সি ক্যাটাগরি: ২২ লাখ টাকা, ডি ক্যাটাগরি: ১৮ লাখ টাকা, ই ক্যাটাগরি: ১৪ লাখ টাকা, এফ ক্যাটাগরি: ১১ লাখ টাকা

বিদেশিদের ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়:
৩৫ হাজার ডলার (এ), ২৫ হাজার (বি), ২০ হাজার (সি), ১৫ হাজার (ডি) এবং ১০ হাজার (ই)।