গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে তারেক রহমান
Siam Islam|Political
২৯ ডিসেম্বর ২০২৫, ৪:৪২ AM

নিজস্ব প্রতিবেদন
রোববার (২৮ ডিসেম্বর) দুপুর সোয়া দুইটার দিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে উপস্থিত হন।
দলীয় সূত্র জানিয়েছে, কার্যালয়ের দ্বিতীয় তলায় তারেক রহমানের জন্য আলাদা একটি কক্ষ প্রস্তুত করা হয়েছে, যেখান থেকে তিনি দলের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করবেন।
এদিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬—এই দুই আসনেই প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন। এর অংশ হিসেবে আজ তিনি সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে ঢাকা-১৭ আসনের মনোনয়নপত্র সংগ্রহ করেন।

Siam Islam
© 2026 Daily Destiny. All rights reserved.











