সিইসির সঙ্গে বৈঠকে সালাউদ্দিনসহ বিএনপির প্রতিনিধিদল

নিজস্ব প্রতিবেদন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্ভাব্য দেশে ফেরা নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেছে বিএনপির একটি প্রতিনিধি দল। সোমবার (২২ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির দপ্তরে এ আলোচনা অনুষ্ঠিত হয়।
নির্বাচন কমিশনের পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার রহমানেল মাছউদ ও কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব। বিএনপির পক্ষ থেকে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। সঙ্গে ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ এবং নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব ড. মোহাম্মদ জকরিয়া।
ইসি সূত্র জানায়, দীর্ঘদিন প্রবাসে থাকার পর আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমান দেশে ফিরতে পারেন এবং আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার সম্ভাবনাও রয়েছে। তবে বর্তমানে তিনি ভোটার তালিকাভুক্ত নন। তফসিল ঘোষণার পর ভোটার হওয়া ও প্রার্থী হতে হলে বিশেষ আইনি প্রক্রিয়া এবং কমিশনের অনুমোদন প্রয়োজন হবে। এসব বিষয়েই মূলত নির্বাচন কমিশনের সহযোগিতা ও আইনি দিক নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।

Siam Islam
© 2026 Daily Destiny. All rights reserved.











