ঢাকা-১০ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদন
অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছেন।
সোমবার (২২ ডিসেম্বর) সকাল ১১টার দিকে তিনি ধানমন্ডি থানা নির্বাচন অফিস থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন। আগেই দেওয়া ঘোষণার ধারাবাহিকতায় কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব না করে স্বতন্ত্রভাবেই নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তে অটল রয়েছেন তিনি।
গত ১২ ডিসেম্বর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও বার্তার মাধ্যমে ঢাকা-১০ আসনে প্রার্থী হওয়ার ঘোষণা দেন আসিফ মাহমুদ। সেখানে তিনি ভোটারদের সহযোগিতা ও সমর্থন কামনা করেন।
ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট ও হাজারীবাগ নিয়ে গঠিত ঢাকা-১০ আসনে তিনি ইতোমধ্যে ভোটার হিসেবেও অন্তর্ভুক্ত হয়েছেন।

Siam Islam
© 2026 Daily Destiny. All rights reserved.











