প্রজাপতি প্রতীকে নিবন্ধন পেতে যাচ্ছে ‘আমজনতার দল’

নিজস্ব প্রতিবেদন
তারেক রহমানের নেতৃত্বে থাকা ‘আমজনতার দল’ অবশেষে নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পাওয়ার প্রায় নিশ্চিত অনুমোদন পেয়েছে। প্রজাপতি প্রতীক নিয়ে দলটি নিবন্ধনের পথে। একই সঙ্গে ‘জনতার দল’-কেও নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
পুনঃতদন্ত শেষে উভয় দলের জেলা ও উপজেলা পর্যায়ে সক্রিয় কার্যক্রমের প্রমাণ পাওয়ায় কমিশন নীতিগত অনুমোদন দিয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, নিবন্ধনের শর্ত পূরণ করায় দল দুটির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের আগে গণমাধ্যমে বিজ্ঞপ্তি দেওয়া হবে। আগামী ৯ ডিসেম্বরের মধ্যে আপত্তি জানানো যাবে।
ইসি সূত্র জানায়, দীর্ঘদিন নিবন্ধন না পাওয়ার প্রতিবাদে আমরণ অনশন করা ‘আমজনতার দল’-এর সদস্যসচিব তারেক রহমান এখন আশার আলো দেখেছেন। তিনি বলেন, সব শর্ত পূরণ হওয়ায় প্রজাপতি প্রতীকেই তারা নিবন্ধন পেতে যাচ্ছেন এবং বিজ্ঞপ্তি শেষে গেজেট প্রকাশ হবে।

Nusrat Jahan
© 2026 Daily Destiny. All rights reserved.











