ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল, সম্পাদক সানাউল্লাহ
Siam Islam|Political
২ ডিসেম্বর ২০২৫, ৪:৫৭ PM

নিজস্ব প্রতিবেদন
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নতুন আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত কমিটিতে সভাপতি হয়েছেন নাজমুল হাসান এবং সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ সানাউল্লাহ হক।
১ ডিসেম্বর রাতে গণঅধিকার পরিষদের শীর্ষ নেতাদের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে চার সদস্যের এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
নতুন সভাপতি নাজমুল হাসান ঢাকা কলেজের শিক্ষার্থী। তিনি পূর্বে সংগঠনের সাধারণ সম্পাদকসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন।
সাধারণ সম্পাদক সানাউল্লাহ হক ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক ছিলেন।
এ ছাড়া কমিটির অন্যান্য দুই পদে নিয়োজিত হয়েছেন নেওয়াজ খান বাপ্পী (সিনিয়র যুগ্ম সহ-সভাপতি) এবং রাকিবুল ইসলাম (সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক)।

Siam Islam
© 2026 Daily Destiny. All rights reserved.











