দেশে হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৬৭৭

ছবি : সংগৃহীত
দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭৭ জনে। শনিবার (২০ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (১৯ জুন) সকাল ৮টা থেকে শনিবার (২০ জুন) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে হামের উপসর্গ নিয়ে ৭ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন স্থানে ৮০৭ শিশুর শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হামের রোগী হিসেবে শনাক্ত হয়েছে ৮০ জন শিশু।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে মারা গেছে ৯৩ শিশু। অন্যদিকে হামের উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছে ৫৮৪ জন। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৭৭ জনে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের সময়মতো টিকাদান নিশ্চিত করার পাশাপাশি হামের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
এজেএ

Destiny Reporter
© 2026 Daily Destiny. All rights reserved.






