উখিয়ায় গভীর রাতে রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন

নিজস্ব প্রতিবেদন
কক্সবাজারের উখিয়া উপজেলার একটি রোহিঙ্গা ক্যাম্পে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) দিবাগত রাত প্রায় ৩টার দিকে পালংখালী ইউনিয়নের শফিউল্লাহ কাটা এলাকায় অবস্থিত ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, ক্যাম্পটির ডি-৪ ব্লকে ব্র্যাক পরিচালিত একটি লার্নিং সেন্টারে প্রথম আগুন লাগে। অল্প সময়ের মধ্যেই তা আশপাশের শেডে ছড়িয়ে পড়তে শুরু করে। খবর পেয়ে উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ডলার ত্রিপুরা জানান, আগুন নেভাতে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ চলছে।
উল্লেখ্য, এর আগেও উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত ২৬ ডিসেম্বর ৪ নম্বর ক্যাম্পে একটি হাসপাতাল পুড়ে যায় এবং তার আগের রাতে কুতুপালং নিবন্ধিত ক্যাম্পে অগ্নিকাণ্ডে একাধিক ঘর ক্ষতিগ্রস্ত হয়।

Siam Islam
© 2026 Daily Destiny. All rights reserved.










