বিকেলে সিইসির সঙ্গে বিএনপির বৈঠক
Siam Islam|National
১৩ জানুয়ারি ২০২৬, ১১:২৯ AM

নিজস্ব প্রতিবেদন
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে আজ বৈঠকে বসছে বিএনপির একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল ৫টায় নির্বাচন ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
দলটির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেবে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

Siam Islam
© 2026 Daily Destiny. All rights reserved.










