বিএনপির সদ্য ঘোষিত চেয়ারম্যান তারেক রহমান সাংবাদিকদের উদ্দেশে স্পষ্ট করে বলেছেন, তাকে যেন ‘মাননীয়’ সম্বোধনে ডাকা না হয়। শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর বনানীর একটি হোটেলে সাংবাদিক ও সম্পাদকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ অনুরোধ জানান।

এক সাংবাদিকনেতা বক্তব্যে তাকে ‘মাননীয়’ বলে উল্লেখ করলে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া জানিয়ে তারেক রহমান বলেন, তার নামের আগে এ ধরনের বিশেষণ ব্যবহার না করাই তিনি পছন্দ করেন।

সভায় তিনি বলেন, দীর্ঘ সময় দেশের বাইরে থাকতে হলেও তার মন সবসময় দেশের সঙ্গেই যুক্ত ছিল। অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি নিজেই বিভিন্ন সম্পাদক ও সাংবাদিকের কাছে গিয়ে কুশল বিনিময় করেন। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার সঙ্গে ছিলেন।