হাদি হত্যা মামলার চার্জশিট বিষয়ে ডিএমপির ব্রিফিং বিকেলে

নিজস্ব প্রতিবেদন
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার অভিযোগপত্র দাখিলের অগ্রগতি জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে এ বিষয়ে বিস্তারিত ব্রিফ করবেন অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।
এর আগে সোমবার সচিবালয়ে আইনশৃঙ্খলা–সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি জানান, মামলার চার্জশিট সম্পূর্ণ প্রস্তুত রয়েছে এবং আগামী ৭ জানুয়ারির মধ্যেই আদালতে দাখিল করা হবে। যাচাই-বাছাই শেষে নির্ধারিত সময়ের মধ্যেই অভিযোগপত্র জমা দেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।
একই বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, এ মামলায় এখন পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্তর্বর্তী সরকার মামলাটিকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখছে এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেয়ার সিদ্ধান্ত হয়েছে। বর্তমান সরকারের মেয়াদেই ন্যায়বিচার নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের সহিংসতা রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়েছে।

Siam Islam
© 2026 Daily Destiny. All rights reserved.










