৪৪তম বিসিএস (২০২১) পরীক্ষার মাধ্যমে বিভিন্ন ক্যাডারে সাময়িকভাবে মনোনীত মুক্তিযোদ্ধা কোটার প্রার্থীদের মুক্তিযোদ্ধা সনদ জমা দিতে নির্দেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।


মঙ্গলবার (৬ জানুয়ারি) মন্ত্রণালয়ের নবনিয়োগ শাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পিএসসি প্রকাশিত প্রাথমিক ফলাফলে যেসব প্রার্থী মুক্তিযোদ্ধা কোটায় সুপারিশ পেয়েছেন, তাদের সনদ যাচাই করা হবে। এ জন্য নির্ধারিত ছক পূরণ করে মুক্তিযোদ্ধা সনদ বা সংশ্লিষ্ট কাগজপত্র আগামী ১২ জানুয়ারির মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠাতে হবে। সনদ ডাকযোগে বা সরাসরি জমা দেওয়া যাবে।


প্রসঙ্গত, গত ৬ নভেম্বর বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ৪৪তম বিসিএসের সম্পূরক ফল প্রকাশ করে। এতে ১ হাজার ৭১০টি শূন্য পদের বিপরীতে ১ হাজার ৬৮১ জন প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে সাময়িকভাবে মনোনয়ন দেওয়া হয়।