হাসিনা-টিউলিপসহ ১৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্য দেবেন তদন্ত কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদন
রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে রাজউকের ৩০ কাঠা প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে করা মামলায় আজ সাক্ষ্য দেবেন তদন্ত কর্মকর্তা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, টিউলিপ রেজওয়ানা সিদ্দিকসহ মোট ১৮ জন এই মামলার আসামি।
সোমবার (৫ জানুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৪–এ এই সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আদালত এর আগে আজকের দিনটি সাক্ষ্যগ্রহণের জন্য নির্ধারণ করেন।
উল্লেখ্য, গত ৩০ নভেম্বর তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণের তারিখ থাকলেও তা সম্পন্ন হয়নি। পরে বিচারক মো. রবিউল আলম নতুন করে ৫ জানুয়ারি দিন ধার্য করেন।
মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজউকের একাধিক সাবেক ও বর্তমান ঊর্ধ্বতন কর্মকর্তা, সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ ও প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব সালাউদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের মোট ১৮ জন।

Siam Islam
© 2026 Daily Destiny. All rights reserved.










