প্রশাসনের আচরণ একপাক্ষিক হলে নির্বাচনের কোন প্রয়োজন নেই: হাসনাত আব্দুল্লাহ

নিজস্ব প্রতিবেদন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে প্রশাসনের ভূমিকা একতরফা হলে নির্বাচন আয়োজনের অর্থ থাকে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, গণতন্ত্র টিকিয়ে রাখতে চাইলে প্রশাসনের পক্ষপাতমূলক আচরণের বিরুদ্ধে বিএনপিকেও স্পষ্ট অবস্থান নিতে হবে।
সোমবার (৫ জানুয়ারি) সকালে শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।
এ সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী অভিযোগ করেন, প্রশাসন ক্রমেই একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়ছে। তিনি বলেন, এ ধরনের আচরণ দেশে আবারও কর্তৃত্ববাদী পরিস্থিতির আশঙ্কা তৈরি করছে, যা জনগণ আর দেখতে চায় না।
পাটোয়ারী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি আহ্বান জানান যেন প্রশাসনিক পক্ষপাতকে প্রশ্রয় না দেওয়া হয়। পাশাপাশি তিনি নির্বাচন কমিশনকে জনগণের কাছে জবাবদিহিমূলক ও দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ জানান।

Siam Islam
© 2026 Daily Destiny. All rights reserved.










