জুলাই গণঅভ্যুত্থানে নিহত অজ্ঞাত শহীদদের পরিচয় শনাক্তে চলমান কার্যক্রমে এ পর্যন্ত ৮ জনের পরিচয় নিশ্চিত করা হয়েছে। মোট ১১৪টি মরদেহ উত্তোলন করে শনাক্তের উদ্যোগ নেওয়া হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) রাজধানীর মোহাম্মদপুরে রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধসংলগ্ন কবরস্থানে মরদেহ উত্তোলন ও শনাক্তের কাজ চলমান রয়েছে। সংশ্লিষ্টদের তথ্যমতে, প্রাথমিক যাচাই শেষে এখন পর্যন্ত আটজন শহীদের পরিচয় মিলেছে।

শনাক্ত হওয়া শহীদরা হলেন— ফয়সল সরকার, পারভেজ বেপারী, রফিকুল ইসলাম (৫২), মাহিম, সোহেল রানা, আসানুল্লাহ, কাবিল হোসেন ও রফিকুল ইসলাম (২৯)।

উল্লেখ্য, অজ্ঞাত শহীদদের পরিচয় নিশ্চিত করতে গত ৭ ডিসেম্বর থেকে এই মরদেহ উত্তোলন ও শনাক্তকরণ কার্যক্রম শুরু করা হয়।