ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিন আজ
Siam Islam|National
৪ জানুয়ারি ২০২৬, ১১:৪৬ PM

নিজস্ব প্রতিবেদন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের আজই শেষ দিন। এই প্রক্রিয়া শেষ হলে সারা দেশের ৩০০ আসনে জমা পড়া মনোনয়নপত্রের চূড়ান্ত হিসাব প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচন তফসিল অনুযায়ী, সোমবার (৫ জানুয়ারি) থেকে মনোনয়ন বাতিল সংক্রান্ত রিটার্নিং বা সহকারী রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল দায়ের করা যাবে। আপিল গ্রহণ চলবে ৯ জানুয়ারি পর্যন্ত এবং এসব আপিলের শুনানি ও নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে।
ইসির সর্বশেষ তথ্য অনুযায়ী, ঢাকার ২০টি সংসদীয় আসনে মোট ২৩৮ জন প্রার্থীর মনোনয়ন যাচাই করা হয়েছে। এর মধ্যে ১৬১ জনের মনোনয়ন বৈধ হিসেবে অনুমোদন পেয়েছে, আর ৮১ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে।

Siam Islam
© 2026 Daily Destiny. All rights reserved.










