সুন্দরবনে অবৈধ হরিণ শিকারের ফাঁদে আটকালো বাঘ, উদ্ধার বন বিভাগের
Siam Islam|National
৪ জানুয়ারি ২০২৬, ৬:০০ PM

নিজস্ব প্রতিবেদন
সুন্দরবনে অবৈধভাবে হরিণ শিকারের জন্য বসানো ফাঁদে আটকে পড়া একটি বাঘকে উদ্ধার করেছে বন বিভাগ।
রোববার (৪ জানুয়ারি) সকালে মোংলা সুন্দরবনের বৈদ্ধমারী ও জয়মনি এলাকার মধ্যবর্তী শরকির খালসংলগ্ন স্থানে বিশেষজ্ঞ দল নিয়ে উদ্ধার অভিযান শুরু হয়। ঢাকা থেকে আনা বন বিভাগের এক ভেটেরিনারি সার্জনের তত্ত্বাবধানে দুপুরে ট্যাংকুলাইজারের মাধ্যমে বাঘটিকে অচেতন করে নিরাপদে উদ্ধার করা হয়।
করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবীর জানান, উদ্ধারকৃত বাঘটিকে খাঁচায় রেখে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে এবং উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনায় পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।

Siam Islam
© 2026 Daily Destiny. All rights reserved.










