সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শ্রদ্ধা জানাতে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে তিনি সেখানে গিয়ে খালেদা জিয়ার স্মরণে রাখা শোকবার্তায় স্বাক্ষর করেন।

এ সময় ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ উপস্থিত ছিলেন।

এর আগে খালেদা জিয়ার প্রয়াণে শোক প্রকাশ করতে বুধবার ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে পাঠানো শোকবার্তাও তার হাতে তুলে দেন।