কান্নায় ভেঙে পড়েছিলেন মির্জা ফখরুল
Siam Islam|National
৩১ ডিসেম্বর ২০২৫, ১:০৪ PM

নিজস্ব প্রতিবেদন
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালের খবরে গভীরভাবে আবেগাপ্লুত হয়ে পড়েন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসকরা যখন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন, তখন সেখানে উপস্থিত মির্জা ফখরুলকে অশ্রুসিক্ত অবস্থায় দেখা যায়। শোক সামলাতে না পেরে তিনি বারবার চোখ মুছছিলেন।
দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা ও দলের প্রধানকে হারানোর বেদনা তার আচরণেই স্পষ্ট হয়ে ওঠে।

Siam Islam
© 2026 Daily Destiny. All rights reserved.










