খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে সাকিবের পোস্ট
Siam Islam|National
৩০ ডিসেম্বর ২০২৫, ১:৫১ PM

নিজস্ব প্রতিবেদন
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে খালেদা জিয়ার একটি ছবি শেয়ার করে তিনি শোকবার্তা দেন।
পোস্টে সাকিব লেখেন, আজ সকাল ৬টায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন— ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি আরও উল্লেখ করেন, এই দুঃখের সময়ে শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি তার আন্তরিক সমবেদনা।

সাকিব আল হাসান বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে খালেদা জিয়া দেশের জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। মহান আল্লাহ যেন তাকে ক্ষমা করেন এবং জান্নাত নসিব করেন— এই দোয়া কামনা করেন তিনি।

Siam Islam
© 2026 Daily Destiny. All rights reserved.










