প্রতিবেশী দেশের সঙ্গে সীমান্ত সমস্যা সমাধানে কৌশলি হতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদন
প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে বিদ্যমান সীমান্তসংক্রান্ত জটিলতা মোকাবিলায় কৌশলী ও দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, সীমান্ত দিয়ে যেন কোনো অপরাধী বা সন্ত্রাসী দেশত্যাগ করতে না পারে, সে বিষয়ে আরও কঠোর নজরদারি প্রয়োজন।
সোমবার সকালে বিজিবি দিবস উপলক্ষে রাজধানীর পিলখানায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বক্তব্যে তিনি সীমান্ত এলাকায় চোরাচালানসহ সব ধরনের অপরাধ দমনে আইন প্রয়োগ জোরদারের নির্দেশ দেন এবং সীমান্তরক্ষীদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
বিজিবির ভূমিকার প্রশংসা করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আসন্ন জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে বিজিবির গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের মাধ্যমে বাহিনী একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে সক্ষম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Siam Islam
© 2026 Daily Destiny. All rights reserved.










