নতুন করে দেশ গঠনের আহ্বান তারেক রহমানের

নিজস্ব প্রতিবেদন
দীর্ঘ প্রায় ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হন।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে সেখানে পৌঁছালে সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী ও কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত তাকে ফুল দিয়ে স্বাগত জানান।
এ সময় দলের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, যুগ্ম-মহাসচিব হাবিবুন্নবী খান সোহেলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতারা এবং কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
নেতাকর্মীদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্যে তারেক রহমান বলেন, আজ কোনো আনুষ্ঠানিক কর্মসূচি নেই এবং সড়ক অবরোধ করে সাধারণ মানুষের ভোগান্তি তৈরি করা উচিত নয়।
তিনি দ্রুত যান চলাচল স্বাভাবিক করার আহ্বান জানান। তিনি আরও বলেন, ভবিষ্যতে কর্মসূচির সময় সবার সঙ্গে বিস্তারিত কথা বলবেন। সবাই যেন সুস্থ থাকেন এবং নিজ নিজ অবস্থান থেকে দেশ গঠনে ভূমিকা রাখেন—এমন আহ্বানও জানান তিনি।

Nusrat Jahan
© 2026 Daily Destiny. All rights reserved.










