ঢাকা-১৭ আসন থেকে নির্বাচন করবেন তারেক রহমান, মনোনয়নপত্র সংগ্রহ

নিজস্ব প্রতিবেদন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ আসন থেকে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। রোববার (২৮ ডিসেম্বর) সকালে সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। বেলা ১১টা ১০ মিনিটে বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার মনোনয়নপত্রটি গ্রহণ করেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। পাশাপাশি দলটির ফেসবুক পেজেও মনোনয়নপত্র সংগ্রহের তথ্য জানানো হয়।
দলীয় সূত্র জানায়, দেশে ফেরার পর তারেক রহমান ঢাকা-১৭ আসনের ভোটার হতে আবেদন করেছেন। এ আসন থেকেই নির্বাচনে অংশ নিতে দলের শীর্ষ নেতারা তাকে অনুরোধ জানিয়েছেন। উল্লেখ্য, এর আগে তারেক রহমানের পক্ষে বগুড়া-৬ আসন থেকেও মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছিল।

Siam Islam
© 2026 Daily Destiny. All rights reserved.










