মা কে দেখতে এভারকেয়ারের পথে তারেক রহমান
Siam Islam|National
২৫ ডিসেম্বর ২০২৫, ৪:৩২ PM

নিজস্ব প্রতিবেদন
রাজধানীর পূর্বাচলের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য শেষ করে এবার মা বেগম খালেদা জিয়ার খোঁজ নিতে এভারকেয়ার হাসপাতালের পথে রওনা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে তিনি মঞ্চ ত্যাগ করে হাসপাতালের উদ্দেশে যাত্রা শুরু করেন।
এর আগে একই দিন বেলা ১১টা ৪০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সপরিবারে ঢাকায় পৌঁছান তারেক রহমান। বিমানবন্দর থেকে বের হওয়ার সময় আবেগাপ্লুত হয়ে তিনি জুতা খুলে দেশের মাটিতে পা রাখেন এবং হাতে তুলে নেন একমুঠো মাটি।
উল্লেখ্য, আগের দিন লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকে সঙ্গে নিয়ে দেশের উদ্দেশে রওনা হন তিনি। যাত্রাকালে লন্ডন বিএনপির কয়েকজন নেতাও তার সঙ্গে ছিলেন।

Siam Islam
© 2026 Daily Destiny. All rights reserved.










