প্রিয় জন্মভূমিতে আপনাকে সুস্বাগতম: মিজানুর রহমান
Siam Islam|National
২৫ ডিসেম্বর ২০২৫, ৩:০২ PM

নিজস্ব প্রতিবেদন
দীর্ঘ সময় পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে শুভেচ্ছা জানিয়েছেন ইসলামিক আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারি।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে এক পোস্টে তিনি তারেক রহমানকে জন্মভূমিতে স্বাগত জানান। পোস্টে তিনি লেখেন, দীর্ঘ প্রবাসজীবনের অবসান ঘটিয়ে সপরিবারে দেশে ফেরা তারেক রহমানের এই যাত্রা যেন দেশের কল্যাণে উৎসর্গিত হয় এবং তার আগামীর পথচলা হয় শান্ত ও সফল।
একই দিনে তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে শুভেচ্ছা বার্তা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া সংক্ষিপ্ত পোস্টে তিনি তারেক রহমানকে সপরিবারে স্বাগত জানান।

Siam Islam
© 2026 Daily Destiny. All rights reserved.










