বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে গুলশানের ১৯৬ নম্বর বাসভবনে পৌঁছেছেন। পুলিশ ও বিএনপি চেয়ারপারসনের সিকিউরিটি ফোর্সের প্রটোকলে তারা সেখানে যান।

এর আগে সকালে তাদের বহনকারী বিমানটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এবং যাত্রাবিরতির পর বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। সেখানে তারেক রহমানকে দলের জ্যেষ্ঠ নেতারা স্বাগত জানান। তিনি উপস্থিতদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং হাত নেড়ে শুভেচ্ছা জানান।

উল্লেখ্য, গত বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশে যাত্রা শুরু করেন তারেক রহমান, তার স্ত্রী ও কন্যা।