১৭ বছর পর মাতৃভূমি’র মাটি স্পর্শ করলেন তারেক রহমান
Siam Islam|National
২৫ ডিসেম্বর ২০২৫, ২:০২ PM

নিজস্ব প্রতিবেদন
দীর্ঘ ১৭ বছর পর স্বদেশের মাটিতে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১১টা ৪০ মিনিটে তাকে বহনকারী বিমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দর থেকে আনুষ্ঠানিকতা শেষে বাইরে বেরিয়ে রাস্তার পাশে সাজানো গাঁদা ফুল ও সবুজ ঘাসে ঢাকা ছোট্ট বাগান নজরে আসে তার। আবেগে আপ্লুত হয়ে তিনি পাদুকা খুলে খালি পায়ে মাতৃভূমির মাটিতে পা রাখেন এবং হাতে তুলে নেন দেশের এক মুঠো মাটি।
দীর্ঘ প্রবাস শেষে স্বদেশে ফেরার এই মুহূর্তে তার চোখে-মুখে স্পষ্ট ছিল আবেগ ও আনন্দের ছাপ। দেশের মাটি ও মানুষের স্পর্শে ফিরে আসার অনুভূতিকে নেতাকর্মীরা দেখছেন ভালোবাসা ও প্রত্যাশার এক অনন্য প্রকাশ হিসেবে।

Siam Islam
© 2026 Daily Destiny. All rights reserved.










