এক জনসমুদ্রে তারেক রহমান

নিজস্ব প্রতিবেদন
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর পূর্বাচলের জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট এলাকা) আয়োজিত গণসংবর্ধনায় পৌঁছেছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল ৩টা ৫০ মিনিটে তিনি মঞ্চে ওঠেন। সেখানে উপস্থিত লাখো নেতাকর্মী স্লোগান ও হাততালিতে তাকে অভিনন্দন জানান, আর তিনি হাত নেড়ে শুভেচ্ছার জবাব দেন।
এর আগে কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লাল-সবুজ রঙে সজ্জিত একটি উন্মুক্ত বাসে করে সংবর্ধনাস্থলের উদ্দেশে রওনা দেন তারেক রহমান। যাত্রাপথের দুই পাশে অবস্থান নেওয়া নেতাকর্মীরা তাকে ফুল ও স্লোগানে স্বাগত জানান। বাসে ওঠার আগে আবেগঘন মুহূর্তে তিনি জুতা খুলে দেশের মাটিতে পা রাখেন এবং হাতে একমুঠো মাটি নেন।
সকাল ১১টা ৪০ মিনিটে তারেক রহমান স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকে সঙ্গে নিয়ে দেশে পৌঁছান। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য শেষে তিনি চিকিৎসাধীন মা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যাওয়ার কথা রয়েছে।

Siam Islam
© 2026 Daily Destiny. All rights reserved.










