প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের ফোনালাপ
Siam Islam|National
২৫ ডিসেম্বর ২০২৫, ১:০৬ PM

নিজস্ব প্রতিবেদন
স্বদেশে ফেরার পরই প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের লবিতে অবস্থানকালে এ ফোনালাপ হয়।
আলাপচারিতায় তারেক রহমান প্রধান উপদেষ্টার শারীরিক সুস্থতা সম্পর্কে খোঁজ নেন এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের নেওয়া উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষ করে নিজের নিরাপত্তা ঘিরে নেওয়া ব্যবস্থার কথা উল্লেখ করে তিনি ধন্যবাদ জানান।
এ সময় তারেক রহমান প্রধান উপদেষ্টার সঙ্গে সরাসরি সাক্ষাতের আগ্রহও প্রকাশ করেন এবং শিগগিরই দেখা হওয়ার প্রত্যাশার কথা জানান।

Siam Islam
© 2026 Daily Destiny. All rights reserved.










