তারেক রহমানের সফর সঙ্গী হচ্ছেন যারা

নিজস্ব প্রতিবেদন
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল দেশে ফিরছেন। লন্ডনের হিথ্রো বিমানবন্দরে তার সফর সঙ্গীরা পৌঁছেছে। তার সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জোবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমান, ব্যক্তিগত সচিব আব্দুর রহমান সানি, দলের প্রেস উইংয়ের সালেহ শিবলী এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের কামাল উদ্দীন।
ফ্লাইটে বিজনেস ক্লাসে আরও কয়েকজন নিজস্ব অর্থে টিকিট কেটেছেন, যেমন মাহিদুর রহমান, মুজিবুর রহমান মুজিব, খছরুজ্জামান খছরু, নাসির আহমদ শাহীন, রহিম উদ্দীন প্রমুখ। বিজনেস ক্লাসের ওয়ানওয়ে টিকিটের দাম ৩,৬০০ পাউন্ড (প্রায় ৫ লাখ ৯৪ হাজার টাকা)।
ইকোনমি ক্লাসে প্রায় ৩৫ জন টিকিট কেটেছেন। যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, ফিনল্যান্ড, ইতালি ও ইউরোপের বিভিন্ন দেশ থেকে বিএনপি নেতারা ফ্লাইটে অংশ নিচ্ছেন। এছাড়া তারেক রহমানের গৃহকর্মীরাও সফরে থাকছেন।

Nusrat Jahan
© 2026 Daily Destiny. All rights reserved.










