২৭ ডিসেম্বর পদত্যাগ করবেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান

নিজস্ব প্রতিবেদন
আগামী ২৭ ডিসেম্বর দেশের অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মো. আসাদুজ্জামান। বুধবার (২৪ ডিসেম্বর) তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে তিনি জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে ঝিনাইদহ–১ (শৈলকূপা) আসন থেকে প্রার্থী হবেন। পদত্যাগ কার্যকর হওয়ার পর তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করবেন। ইতোমধ্যে গত ২৩ ডিসেম্বর তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন স্থানীয় বিএনপি নেতারা।
উল্লেখ্য, মো. আসাদুজ্জামান ২০১৮ সালের সংসদ নির্বাচনে একই আসনে বিএনপির প্রার্থী ছিলেন। গত বছরের জুলাইয়ের গণ-অভ্যুত্থানে সরকার পরিবর্তনের পর ৮ আগস্ট তিনি দেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান। এর আগে তিনি বিএনপির মানবাধিকারবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Siam Islam
© 2026 Daily Destiny. All rights reserved.










