এভারকেয়ার হসপিটাল ও সংলগ্ন এলাকায় ড্রোন উড়ানো নিষেধ: ডিএমপি
Siam Islam|National
২৪ ডিসেম্বর ২০২৫, ৬:২৮ PM

নিজস্ব প্রতিবেদন
রাজধানীর এভারকেয়ার হাসপাতাল ও আশপাশের এলাকায় নিরাপত্তা ও জনশৃঙ্খলা নিশ্চিত করতে সব ধরনের ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বুধবার (২৪ ডিসেম্বর) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ২৮ ধারায় প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনুমতি ছাড়া ড্রোন উড়ানো হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়।
এ সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে ডিএমপি।

Siam Islam
© 2026 Daily Destiny. All rights reserved.










