লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন তারেক রহমান
Nusrat Jahan|National
২৪ ডিসেম্বর ২০২৫, ১০:৫৫ PM

নিজস্ব প্রতিবেদন
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তনের জন্য লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন। বাংলাদেশ সময় বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি বিমানবন্দরে উপস্থিত হন। তার সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান।
প্রায় দেড় যুগ পর মাতৃভূমিতে ফিরছেন তারেক রহমান। তার দেশে ফেরার বিষয়টি কেন্দ্র করে সরকার বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। পূর্বাচল এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।
দলীয় পরিকল্পনা অনুযায়ী, তিনি বিমানবন্দর থেকে সরাসরি পূর্বাচলে চলে যাবেন। সেখানে বিএনপি তার জন্য স্মরণকালের বৃহৎ সংবর্ধনার আয়োজন করছে, যেখানে ৫০ লাখের বেশি নেতাকর্মী উপস্থিত হওয়ার প্রত্যাশা করা হচ্ছে।

Nusrat Jahan
© 2026 Daily Destiny. All rights reserved.










