শনিবার হাদির কবর জিয়ারত ও জুলাই আহতদের দেখতে যাবেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদন
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে তিন দিনের কর্মসূচির রূপরেখা প্রকাশ করেছে দলটি। বুধবার (২৪ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
তিনি জানান, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে সকাল ১১টা ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তারেক রহমান। বিমানবন্দরে তাকে দলের শীর্ষ নেতারা স্বাগত জানাবেন। সেখান থেকে তিনি সরাসরি এভারকেয়ার হাসপাতালে গিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার খোঁজ নেবেন।
পরদিন শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার পর তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার ও সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন। আর শনিবার (২৭ ডিসেম্বর) নির্বাচন কমিশনে জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করার পাশাপাশি শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করবেন। একই দিনে তিনি জুলাই গণঅভ্যুত্থানে আহতদের খোঁজ নিতে পঙ্গু হাসপাতালে যাবেন।

Siam Islam
© 2026 Daily Destiny. All rights reserved.










