বেনজীরের ৪টি ফ্ল্যাটের সম্পদ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে হস্তান্তর
Siam Islam|National
২২ ডিসেম্বর ২০২৫, ৪:৫৬ PM

নিজস্ব প্রতিবেদন
দুর্নীতি দমন কমিশন (দুদক) জানিয়েছে, সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদের নামে জব্দ করা চারটি ফ্ল্যাটে থাকা সব মালামাল প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে হস্তান্তর করা হয়েছে। আদালতের আদেশ অনুযায়ী এসব ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া আসবাবপত্র ও অন্যান্য সম্পদ নির্ধারিত প্রক্রিয়ায় জমা দেওয়া হয়।
দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) জানান, রাষ্ট্রীয় স্বার্থে এসব সম্পদের ব্যবহার নিশ্চিত করতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে জব্দকৃত বাকি সম্পদগুলোর ক্ষেত্রেও আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ চলমান রয়েছে।
উল্লেখ্য, দুর্নীতির অভিযোগে বেনজীর আহমেদের বিভিন্ন স্থাবর ও অস্থাবর সম্পদ জব্দের নির্দেশ আগে থেকেই রয়েছে এবং এ বিষয়ে দুদকের অনুসন্ধান ও আইনি কার্যক্রম অব্যাহত আছে।

Siam Islam
© 2026 Daily Destiny. All rights reserved.










