তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে বসছে ইসি

নিজস্ব প্রতিবেদন
নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে আলোচনা করতে আজ রোববার সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। দুপুর ১২টার দিকে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন সচিবালয়ে বৈঠকটি শুরু হওয়ার কথা রয়েছে।
ইতোমধ্যে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান কমিশনে পৌঁছেছেন। তাদের স্বাগত জানান নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ।
সূত্র জানায়, শুরুতে বাহিনী প্রধানদের সঙ্গে নির্বাচন কমিশনের একটি সৌজন্য সাক্ষাৎ হবে। পরে দুপুর আড়াইটার দিকে সিইসির সভাপতিত্বে আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে চার কমিশনার ও ইসি সচিব উপস্থিত থাকবেন।
বৈঠকে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন, অবৈধ অস্ত্র উদ্ধারে উদ্যোগ, সন্ত্রাস দমনে যৌথ বাহিনীর কার্যক্রম এবং শান্তিপূর্ণ নির্বাচনি পরিবেশ নিশ্চিতের বিষয়গুলো গুরুত্ব পাবে।

Siam Islam
© 2026 Daily Destiny. All rights reserved.










